সমুখে শান্তিপারাবার
সমুখে শান্তিপারাবার–
ভাসাও তরণী হে কর্ণধার।
তুমি হবে চিরসাথি,
লও লও হে ক্রোড় পাতি
অসীমের পথে জ্বলিবে
জ্যোতি ধ্রুবতারকার ।।
মুক্তিদাতা, তোমার ক্ষমা তোমার দয়া
হবে চিরপাথেয় চিরযাত্রার ।
হয় যেন মর্তের বন্ধনক্ষয়,
বিরাট বিশ্ব বাহু মেলি লয়
পায় অন্তরে নির্ভয়
পরিচয় মহা-অজানার।।
Comments
Post a Comment