সমুখে শান্তিপারাবার
সমুখে শান্তিপারাবার – ভাসাও তরণী হে কর্ণধার। তুমি হবে চিরসাথি , লও লও হে ক্রোড় পাতি অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুবতারকার ।। মুক্তিদাতা , তোমার ক্ষমা তোমার দয়া হবে চিরপাথেয় চিরযাত্রার । হয় যেন মর্তের বন্ধনক্ষয় , বিরাট বিশ্ব বাহু মেলি লয় পায় অন্তরে নির্ভয় পরিচয় মহা - অজানার।।