Posts

পুরানো সেই দিনের কথা

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা , প্রাণের কথা , সে কি ভোলা যায়।। আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়। মোরা সুখের দুখের কথা কব প্রাণ জুড়াবে তায়।। মোরা ভোরের বেলা ফুল তুলেছি , দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হল ছাড়াছাড়ি , গেলেম কে কোথায় আবার দেখা যদি হল , সখা , প্রাণের মাঝে আয়।

সমুখে শান্তিপারাবার

সমুখে   শান্তিপারাবার – ভাসাও   তরণী   হে   কর্ণধার। তুমি   হবে   চিরসাথি ,   লও   লও   হে   ক্রোড়   পাতি অসীমের   পথে   জ্বলিবে   জ্যোতি   ধ্রুবতারকার   ।। মুক্তিদাতা ,  তোমার   ক্ষমা   তোমার   দয়া হবে   চিরপাথেয়   চিরযাত্রার   । হয়   যেন   মর্তের   বন্ধনক্ষয় ,   বিরাট   বিশ্ব   বাহু   মেলি   লয় পায়   অন্তরে   নির্ভয়   পরিচয়   মহা - অজানার।।

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি  বাহির পানে আমার হৃদয় পানে  চাইনি আমার।। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে  তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি।। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলে ছিলেম কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রানে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাই নি।।

মায়বন বিহারিনী হরিণী

মায়বন বিহারিনী হরিণী গহন স্বপন সঞ্চারিনী কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়াবন বিহারিনী।। থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাসরীর সুরেতে পরশ করিব ওর তন মন অকারণ মায়াবন বিহারিনী।। চমকিবে ফাগুনেরো পবনে বসিবে আকাশবাণী শ্রবনে চমকিবে ফাগুনেরো পবনে চিত্ত আগুনে হবে অনুভব অকারণ। দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাধিব বাধনবিহীন সেই যে বাঁধন অকারণ মায়াবন বিহারিনী।।

ডাকব না ডাকব না

ডাকব না ডাকব না অমন করে বাইরে থেকে ডাকব না পারি যদি – অন্তরে তার ডাক পাঠাব আনব ডেকে না না না ডাকব না ডাকব না এমন করে বাইরে থেকে দেবার ব্যথা বাজে আমার বুকের তলে নেবার মানুষ জানিনে তো কোথায় চলে ।। এ দেওয়া নেওয়ার মিলন আমার ঘটাবে কে না না না ডাকব না ডাকব না এমন করে বাইরে থেকে ডাকব না মিলবে নাকি মোর বেদনা তার বেদনাতে গঙ্গা ধারা মিশবে নাকি কালো যমুনাতে ।। আপনি কি সুর উঠল বেজে আপনা হতে এসেছে যে ।। গেল যখন আশার বচন গেছে রেখে না না না ডাকব না ডাকব না এমন করে বাইরে থেকে ডাকব না পারি যদি – অন্তরে তার ডাক পাঠাব আনব ডেকে না না না ডাকব না ডাকব না এমন করে বাইরে থেকে

বধু কোন আলো লাগলো চোখে

Cm বঁধু কোন আলো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সুর্যলোকে।। ছিল মন তোমারই প্রতীক্ষা করি যুগে যুগে দিন রাত্রি ধরি ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে জনম জনম গেল বিরহ শোকে বধু কোন আলো লাগলো চোখে । অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে সংগীত শুন্য বিষন্ন মনে সংগী রিক্ত চীর দুঃখ রাতি পোহাব কি নির্জনে শয়ন পাতে।। সুন্দর হে সুন্দর হে বর মাল্যখানি তব আন বহে তুমি আন বহে অবগুন্ঠনে ছায়া ঘুচায়ে দিয়ে হের লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে বঁধু কোন আলো লাগলো চোখে ।।

সখি বহে গেল বেলা

সখি বহে গেল বেলা, শুধু হাসি খেলা একি আর ভাললাগে। আকুল তিয়াস, প্রেমের পিয়াস প্রাণে কেন নাহি জাগে। কবে আর হবে থাকিতে জীবন আঁখিতে আঁখিতে মদির মিলন – মধুর হুতাসে মধুর দহন নিতি-নব আনুরাগে ।। তরল কোমল নয়নের জল নয়নে উঠিবে ভাসি , সে বিষাদনীরে ণিবে যাবে ধীরে প্রখর চপল হাসি উদাস নিঃশ্বাস আকুলি উঠিবে আশা নিরাশায় পরাণ টুটিবে- মরমের আলো কপোলে ফুটিবে শরম অরুণরাগে ।।