ধীরে ধীরে ধীরে বও

A#
ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া।
নিশীথরাতের বাঁশি বাজে
শান্ত হও গো, শান্ত হও।
আমি প্রদীপশিখা তোমার লাগি
ভয়ে ভয়ে একা জাগি
মনের কথা কানে-কানে মৃদু মৃদু কও।।
তোমার দূরের গাথা তোমার বনের বাণী
ঘরের কোণে দেহো আনি।
আমার কিছু কথা আছে
ভোরের বেলায় তারার কাছে,
সেই কথাটি তোমার কানে চুপি চুপি লও।।

Comments

Popular posts from this blog

বধু কোন আলো লাগলো চোখে

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা

মায়বন বিহারিনী হরিণী