তুমি রবে নীরবে হৃদয়ে মম

B
তুমি রবে নীরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম।।
মম জীবন যৌবন মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম।।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম।।

Comments

Popular posts from this blog

বধু কোন আলো লাগলো চোখে

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা

মায়বন বিহারিনী হরিণী