আমরা সবাই রাজা
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে-
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?।
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?।
আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি,
আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে-
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?।
আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে-
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?।
রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান,
মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে-
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?।
মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে-
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?।
আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে-
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?।
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে-
নইলে মোদের রাজার সনে মিলব কী শর্তে?।
Comments
Post a Comment