আমি জেনে শুনে বিষ করেছি পান
আমি জেনে শুনে বিষ করেছি পান
প্রাণের আশা ছেড়ে সপেঁছি প্রাণ।।
প্রাণের আশা ছেড়ে সপেঁছি প্রাণ।।
যতই দেখি তারে ততই দহি
আপন মন জ্বালা নিরবে সহি।
আপন মন জ্বালা নিরবে সহি।
তবু পারিনে দুরে যেতে, মরিতে আসি
লহিগো বুক পেতে অনল বান।।
লহিগো বুক পেতে অনল বান।।
যতই হাসি দিয়ে দহন করে
ততই বাড়ে তৃষা প্রেমের তরে।
ততই বাড়ে তৃষা প্রেমের তরে।
প্রেম অমৃত ধারা যতই যাচি
ততই করে প্রাণে অশনি দান।।
ততই করে প্রাণে অশনি দান।।
Comments
Post a Comment