আকাশভরা সূর্য-তারা

আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান
বিস্ময়ে তাই জাগে আমার গান।।
অসীম কালের যে হিল্লোলে জোয়ার-ভাঁটার ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান
বিস্ময়ে তাই জাগে আমার গান।।
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে
ছড়িয়ে আছে আনন্দেরই দান
বিস্ময়ে তাই জাগে আমার গান।।
কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি
জানার মাঝে অজানারে করেছি সন্ধান
বিস্ময়ে তাই জাগে আমার গান।।

Comments

Popular posts from this blog

মায়বন বিহারিনী হরিণী

বধু কোন আলো লাগলো চোখে

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা