যদি তারে নাই চিনি গো সে কি


যদি তারে নাই চিনি গো সে কি
সে কি আমায় নেবে চিনে
এই নব ফাল্গুনের দিনে
জানি নে জানি নে॥

সে কি আমার কুঁড়ির কানে
কবে কথা গানে গানে,
পরান তাহার নেবে কিনে
এই নব ফাল্গুনের দিনে
জানি নে, জানি নে॥

সে কি আপন রঙে ফু রাঙাবে।
সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে।

ঘোমটা আমার নতুন পাতার 
হঠাৎ দোলা পাবে কি তার। ,
গোপন কথা নেবে জিনে 
এই নব ফাল্গুনের দিনে
জানি নে জানি নে॥

Comments

Popular posts from this blog

বধু কোন আলো লাগলো চোখে

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা

মায়বন বিহারিনী হরিণী